শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

ভবিষ্যৎ বার্তা

যোগানন্দজির দ্বিতীয় ভবিষ্যতবাণীও সত্যি হবে; রাম মন্দির নিয়ে চাঞ্চল্যকর দাবি সিদ্ধার্থনাথের

Friday, Sep 29, 2017 | 15:55

ওয়েব ডেস্ক: প্রথম ভবিষ্যতবাণীটা মিলে গেছে। প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। এবার দ্বিতীয়টাও মিলে ‌যাবে। রাম মন্দির হবেই। চাঞ্চল্যকর মন্তব্য উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংয়ের।

সিদ্ধার্থনাথের দাবি, দেশে বদল আসছে। আগে ‌যাঁরা রাম মন্দিরের বিরোধিতা করেছিলেন এখন তাঁরাই চাইছেন অ‌যোধ্যায় রাম মন্দির হোক।

Swami Brahma Yogananda had predicted Modi ji will become PM,and he now predicted a grand Ram Temple before 2019: SN Singh,UP Minister pic.twitter.com/5YedGeI39W

— ANI UP (@ANINewsUP) September 29, 2017


সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সিদ্ধার্থনাথ বলেন, স্বামী ব্রহ্ম ‌যোগানন্দজি একসময়ে ভবিষ্যতবাণী করেছিলেন মোদীজি প্রধানমন্ত্রী হবেন। সেটাই হয়েছে। এবার স্বামীজি জানিয়েছেন, ২০১৯ এর আগেই রাম মন্দির তৈরি হয়ে ‌যাবে। ফলে রাম মন্দির নির্মাণ ঠেকানো ‌যাবে না। বড়সড় আকারেই রাম মন্জিদর নির্মাণ করা হবে।

উল্লেখ্য, গত ৬ জুলাই ভিএইচপির তত্বাবধানে ৩ ট্রাক লাল পাথর এসেছে অযোধ্যায়। ওই পাথর মন্দির নির্মাণে কাজে লাগানো হবে। সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, আগামী ৫ ডিসেম্বর থেকে বহুদিন ধরে পড়ে থাকা রাম মন্দির-বাবরি মসজিদ মামলার শুনানি শুরু হবে। তার আগেই মন্দির নির্মাণের জন্য ‌যাবতীয় উদ্যোগ নিতে শুরু করেছে ভিএইচপি।

বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭

সৌদি নারীরা গাড়ী চালানোর সুজোগ পাচ্ছে

গাড়ি চালানোর সুযোগ পাচ্ছেন সৌদি নারীরা

 0

BY নিজস্ব প্রতিবেদক ON সেপ্টেম্বর ২৭, ২০১৭বিশ্ব সংবাদ

সৌদি আরবে প্রথমবারের মতো নারীদের গাড়ি চালানোর অনুমতিসংক্রান্ত একটি আদেশ জারি করেছেন দেশটির বাদশাহ সালমান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বিশ্বে সৌদি আরবই একমাত্র দেশ, যেখানে নারীদের গাড়ি চালানোর অনুমতি নেই। কিন্তু এখন তাঁরা গাড়ি চালানোর অনুমতি পেতে যাচ্ছেন।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, নারীদের গাড়ি চালানোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ৩০ দিনের মধ্যে প্রতিবেদন তৈরি করবে। আদেশটি ২০১৮ সালের জুন থেকে কার্যকর হবে। সৌদি আরবের বিদ্যমান ব্যবস্থায় পুরুষেরাই কেবল গাড়ি চালানোর লাইসেন্স পান। কোনো নারী যদি জনসম্মুখে গাড়ি চালান, তাহলে তাঁকে গ্রেপ্তার ও জরিমানা করা হয়।

আইন ভেঙে গাড়ি চালানোয় কিছু নারী কারাভোগও করেছেন। নারীদের গাড়ি চালানোর অনুমতি দিতে কয়েক বছর ধরে দেশটির মানবাধিকার সংগঠনগুলো প্রচার চালিয়ে আসছে।

সৌদি প্রেস এজেন্সি জানায়, রাজকীয় আদেশ অনুযায়ী পুরুষের পাশাপাশি নারীদেরও গাড়ি চালানোর লাইসেন্স দেওয়া হবে।

নারীদের গাড়ি চালানোর অনুমতিসংক্রান্ত আদেশকে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালেদ বিন সালমান। তিনি বলেছেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রিন্স খালেদ বিন সালমান বলেন, গাড়ি চালানোর লাইসেন্স পাওয়ার জন্য নারীদের তাঁদের পুরুষ অভিভাবকদের অনুমতি নিতে হবে না। নারীরা তাঁদের ইচ্ছানুযায়ী যেকোনো জায়গায় গাড়ি চালাতে পারবেন।

সৌদি সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও এই উদ্যোগের প্রশংসা করেছেন।

এফ.ডিসিতে নতুন সংগঠন

তাঁদের নেতৃত্বে নতুন সংগঠন

সূত্রঃ
কালের কণ্ঠ অনলাইন   

২৬ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:২৭

শেয়ারমন্তব্য()প্রিন্ট

অ- অ অ+

আসছে চলচ্চিত্রের নতুন সংগঠন। 'চলচ্চিত্র ফোরাম' নামের এই সংগঠনের সভাপতি হিসেবে দেখা যাবে নাসিরুদ্দিন দিলুকে।

সাধারণ সম্পাদক হিসেবে এই কমিটিতে থাকছেন কাজী হায়াত। একাধিক বিস্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ ছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে থাকছেন বাপ্পারাজ। আন্তর্জাতিক সম্পাদক হিসেবে থাকছেন চিত্রনায়িকা মৌসুমী। তবে ওমর সানী কোন পদে থাকছেন তা জানা না গেলেও একটি ভাইটাল পদে তাঁকে দেখা যাবে বলে সূত্র জানাচ্ছে।

শাকিব খান প্রথম থেকেই এই সংগঠনের সাথে যুক্ত থাকছেন বলে জানা গেছে। সূত্রটি জানিয়েছে, কোনো ভাইটাল পদ নিতে চাননি শাকিব। তবে তারপরও তার সম্মতিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে তার নাম অন্তর্ভুক্তি করা হয়েছে। একই পদে থাকছেন অমিত হাসান, কাজী মারুফ।

মোহাম্মদ ইকবাল, নাদের চৌধুরী, ববিসহ প্রায় দুই শাতাধিক মুখ ইতিমধ্যে এই সংগঠনে নাম লিখিয়েছে। মেহের আফরোজ শাওনও থাকছেন এই সংগঠনে। তবে তিনি সাধারণ সদস্য হিসেবে থাকবেন বলে সূত্রটি বলছে। তবে সংগঠনের সাথে প্রথম সারিতে যুক্ত থাকছেন জাজ কর্ণধার আব্দুল আজিজ।  

ইতিমধ্যে নতুন এই সংগঠনের খবর নিয়ে মিডিয়াপাড়া বেশ আলোচনা হচ্ছে। অনেকেই বলাবলি করছেন এই সংগঠনের ভবিষ্যৎ নিয়ে। ধারণা করা যাচ্ছে, এইসব দ্বন্দ্ব-সংঘাতের জের ধরেই চলচ্চিত্র পরিবারের ওপর ক্ষুব্দ নির্মাতা, প্রযোজক, শিল্পীরা মিলে নতুন এই সংগঠনটি করতে যাচ্ছেন। তবে এই সংগঠনটি রয়েছে সমালোচনার মুখে।